বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

সংস্কারের বিকল্প নেই, এক বছরের মধ্যে কাজগুলো সম্পন্ন করা হবে: আসিফ নজরুল

সংস্কারের বিকল্প নেই, এক বছরের মধ্যে কাজগুলো সম্পন্ন করা হবে: আসিফ নজরুল

ঢাকা প্রেস নিউজ

 

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি আরো জানান, এক বছর সময় পেলে সংস্কারের সকল কাজ সম্পন্ন করবেন।
 

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এই কথা বলেন।
 

আইন উপদেষ্টা জানান, সংস্কারের বাস্তবায়ন বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশন মৌখিক সম্মতি জানিয়েছেন।
 

তিনি আরও বলেন, যদি ঐকমত্য থাকে, তবে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না।
 

আসিফ নজরুল উল্লেখ করেন, উচ্চতর বিচার বিভাগকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল, যা ব্যবহার করে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। ওই সময় অনেকেই দোষী প্রমাণিত না হয়েও দীর্ঘ সময় আটক ছিলেন।
 

তিনি বলেন, বাংলাদেশে যদি প্রতি পাঁচ বছর পর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়ে সরকার গঠন হতো, তবে ক্ষমতাসীন দল বিচার বিভাগকে ব্যবহার করে এভাবে স্বৈরাচারী আচরণ করতে পারত না।
 

আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, তিনটি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।