বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নকশাবহির্ভূত রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নকশাবহির্ভূত রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ঘোষণা করেছে যে, নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট এবং রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
 

এ বিষয়ে সোমবার (২৮ এপ্রিল) ডিএসসিসি এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনে, যেখানে রাজউক কর্তৃক অনুমোদিত নকশায় রেস্টুরেন্ট নেই, সেখানেও বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট চালানো হচ্ছে। এর পাশাপাশি, অবৈধভাবে ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্টও পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
 

এই ধরনের বিধি বহির্ভূত কার্যক্রমের কারণে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনৈতিকভাবে ডিএসসিসি’র ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।
 

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পরিস্থিতি থেকে সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে সব নকশাবহির্ভূত রেস্টুরেন্ট এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।
 

এছাড়া, বাতিল করা লাইসেন্সের মাধ্যমে কোনো ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
 

এ দিন, প্রধান উপদেষ্টা হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।