বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কার সমর্থনে ঢাকা-১৭ আসনে স্বেচ্ছাসেবক লীগের সমন্বয় সভা

কার সমর্থনে ঢাকা-১৭ আসনে স্বেচ্ছাসেবক লীগের সমন্বয় সভা

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের নৌকা মার্কার সমর্থনে সমন্বয় সভা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ শনিবার বিকাল ৫টায় রাজধানীর বনানীতে নৌকা মার্কার প্রধান কার্যালয়ে নির্বাচনী এই সভা শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।


সভায় বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।


এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক সুমন জাহিদ, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট,ভাষানটেক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং ১৫-১৮,১৯, ২০ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যান্টনমেন্ট ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।