মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

টমেটো ফেলে মহাসড়ক অবরোধ, ভ্যাট প্রত্যাহারের দাবি কৃষকদের

টমেটো ফেলে মহাসড়ক অবরোধ, ভ্যাট প্রত্যাহারের দাবি কৃষকদের

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর জেলা প্রতিনিধি:-



 

বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে ঢাকা ও রাজশাহী রুটের শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ অবরোধ অনুষ্ঠিত হয়। এর আগে, "বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও"—এই স্লোগান নিয়ে বিক্ষোভে অংশ নেন কৃষকেরা। তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন।
 

কৃষক রফিকুল ইসলাম জানান, কৃষকদের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে ফসল উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে ন্যায্যমূল্য মিলছে না। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে উৎপাদিত টমেটো ২০ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে না, ফলে কৃষকরা ব্যাপক লোকসানে পড়ছেন।
 

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমান উল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকে। কৃষকেরা দ্রুত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।