শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হিলিতে শুকনো মরিচের দাম কমেছে: ক্রেতাদের স্বস্তি, ব্যবসায়ীদের আশা

হিলিতে শুকনো মরিচের দাম কমেছে: ক্রেতাদের স্বস্তি, ব্যবসায়ীদের আশা

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


দিনাজপুরের হিলি বাজারে শুকনো মরিচের দাম কেজিপ্রতি ৬০ টাকা কমে গিয়েছে। গত সপ্তাহের তুলনায় এই মসলার দাম অনেকটা কমেছে। বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে দেখা যায়, শুকনো মরিচ কিনতে আসা ক্রেতারা এই দাম কমাকে স্বাগত জানিয়েছেন। হিলি বাসিন্দা রিয়াজুল হাসান বলেন, “গত ১৫ দিন আগে যখন শুকনো মরিচ কিনতে এসেছিলাম তখন দাম অনেক বেশি ছিল। এখন দাম কমে গিয়েছে, তাই ৫ কেজি কিনেছি। শুধু শুকনো মরিচই না, সব জিনিসের দাম কমলে আমরা সাধারণ মানুষ আরও স্বস্তিতে থাকতে পারবো।”
 

হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, দেশের বিভিন্ন মোকামে শুকনো মরিচের সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে। প্রতি মণ শুকনো মরিচের দাম ১০ থেকে ১২ হাজার টাকা থেকে কমে ৭ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় নেমে এসেছে। ফলে খুচরা বাজারেও দাম কমেছে।
 

এই দাম কমায় সাধারণ মানুষের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনও বেশিই রয়েছে।