মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২১:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান: সরকারের যুগান্তকারী উদ্যোগ

সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান: সরকারের যুগান্তকারী উদ্যোগ

ঢাকা প্রেস নিউজ

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যা সাংবাদিক পরিবারের অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হবে।
 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিক, অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের আত্মত্যাগ অবিস্মরণীয়। অনেক সাংবাদিক তখন নির্ভয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, আবার কেউ কেউ ফ্যাসিবাদের সহযোগীও ছিলেন, যা অত্যন্ত দুঃখজনক। গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হওয়া উচিত।”
 

শহিদ ও আহত সাংবাদিক পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেবে। প্রবীণ ও গুণী সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা প্রদানও সরকারের বিবেচনায় রয়েছে।
 

গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, “গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই। তবে স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না।”
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “সাংবাদিকদের অনুদান পাওয়া আইনসিদ্ধ অধিকার। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের জন্য সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।”
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত ও সাজিদ আরাফাত প্রমুখ।
 

অনুদান প্রদান অনুষ্ঠানে ৪৬৩ জন সাংবাদিক পরিবারের মাঝে মোট ১ কোটি ৮০ লক্ষ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে ৮৯ লক্ষ টাকা, ৩০৫ জন সাংবাদিকের মেধাবী সন্তানদের বৃত্তি হিসেবে ৫৫ লক্ষ ২৬ হাজার টাকা, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৫ জন সাংবাদিক পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহত ২৬ জন সাংবাদিককে ২৬ লক্ষ টাকা প্রদান করা হয়।