সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিআরটিসি ২ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

বিআরটিসি ২ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পদ দুটি হলো ‘কারিগর গ্রেড-সি (ট্রেড)’ ও ‘কারিগর গ্রেড-সি (সাধারণ)’। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিসির কারিগর গ্রেড-সি (ট্রেড) পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১২ জন এবং কারিগর গ্রেড-সি (সাধারণ) পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৫ জন।


চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগ আদেশ পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ আগস্ট করপোরেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের সময় জেলা সিভিল সার্জন/উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।