সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ

সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ

জহিরুল হক খাঁন, ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে স্বাগত জানিয়ে ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী শেষে সমাবেশ করা হয়। 

মঙ্গলবার বিকালে পৌর শহরের সোনাগাজী সাবের ফাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে সমাবেশ করা হয়।

সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ৬নং চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৫নং চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমূখ।