সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামায়াতে ইসলামী ডিজিটাল কারচুপির চেষ্টা চালাচ্ছে: কায়কোবাদ

জামায়াতে ইসলামী ডিজিটাল কারচুপির চেষ্টা চালাচ্ছে: কায়কোবাদ

কাজী শরীফ:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুরাদনগর উপজেলার পিপিড়িয়া গ্রামে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

কায়কোবাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের মধ্যেই ইসলামের আইন-কানুন মানে না। তারা কিভাবে ইসলাম কায়েম করবে? তারা ডিজিটাল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করছে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে। অন্যথায় তারা সবকিছু উলট-পালট করে দিতে পারে।”

তিনি আরও বলেন, “যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সমাজে খারাপ হিসেবে চিহ্নিত, তাদের দলে কোনো স্থান হবে না। তাদের সঙ্গে আমি রাজনীতি করবো না এবং কোনো সম্পর্কও রাখবো না।”

অতীত নির্বাচনের প্রসঙ্গ টেনে কায়কোবাদ বলেন, “মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়ী করেছিল। টাকা দিয়ে যদি মানুষকে কেনা যেত, তাহলে আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হতে পারতাম না।”

তিনি দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনে জনগণের ভোটে এমপি হলেও তৎকালীন সরকার তাকে পাঁচ বছর এলাকাবাসীর প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয় এবং বিদেশে অবস্থানকালে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে কারাগারে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

গত ১৭ বছরের উন্নয়ন নিয়ে সমালোচনা করে কায়কোবাদ বলেন, এ সময়ে মুরাদনগরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিএনপি সরকারের আমলে নির্মিত রাস্তাগুলোরও সঠিক সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে মুরাদনগরবাসী জেল-জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও মাদকের অভয়ারণ্যের মধ্যে বসবাস করেছে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী তছুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সি। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল খান, হল্যান্ড বিএনপির সভাপতি সরির উদ্দিন, ব্যবসায়ী মোমেন কন্ট্রাক্টর, মুন্সি গোলাম হাক্কানী, ইমরান খান, জয়নাল আবেদিন ও পাবন আহম্মেদ।

এছাড়াও শ্রীকাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।