মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সড়ক দুর্ঘটনায় নিহতদের মাঝে বিআরটিএর চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহতদের মাঝে বিআরটিএর চেক বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-



জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত দের  পরিবারের মাঝে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক বিতরণ ও হস্তান্তর করা হয়েছে। রবিবার   সকাল ১১:০০ঘটিকায়  জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ'র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়।  


বিআরটিএ'র চাঁপাইনবাবগঞ্জ  সার্কেল এর আয়োজনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহজামাল হক  , মোটরযান পরিদর্শক বৃন্দ, ও সাংবাদিকবৃন্দ। 


জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ  জেলার বিভিন্ন স্থানে পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত  ০৫ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়। 
 

জেলা প্রশাসক বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ  সার্কেলের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।