মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৩:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ইবতেদায়ি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন

ইবতেদায়ি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন

ঢাকা প্রেস নিউজ

 

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি স্বতন্ত্র মাদরাসার শিক্ষকরা টানা নবম দিনের মতো রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
 

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ কর্মসূচি শুরু হয়, যা এখনও চলমান।
 

শিক্ষকরা দাবি করছেন, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করেও ইবতেদায়ি মাদরাসাগুলো এখনও জাতীয়করণ করা হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন থেকে পিছু না হটার হুঁশিয়ারি দেন তারা।
 

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রার সময় শাহবাগ থানার সামনে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় এক নারীসহ ছয়জন আহত হন।