রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শূন্যের কোটায় সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

শূন্যের কোটায় সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

দেশের চলমান পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম। প্রতিদিন আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি-রপ্তানি করলেও গত কয়েকদিনে তা নেমেছে শূন্যের কোটায়। মাত্র ১৫-২০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

 

বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরাও। কমেছে রাজস্ব আয়। এ অবস্থায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছেন এখানকার শ্রমিক, ব্যবসায়ী ও কর্মচারীরা।

 

আব্দুর রশিদ একজন পাথরশ্রমিক। তিনি বলেন, ‘সাম্প্রতিক ইস্যুতে স্থলবন্দরের কার্যক্রম থমকে গেছে। ব্যবসায়ীরা পাথর-কয়লা আমদানি করছেন না। ফলে এখানে শত শত নারী-পুরুষ বেকার বসে আছি। কাজ-কাম না থাকলে সংসার চালাই কেমনে? খুব দুশ্চিন্তায় আছি।’

 

সোনাহাট স্থলবন্দর অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফা জামান বলেন, দেশে কোটা সংস্কার আন্দোলন ও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের অনেকটা প্রভাব পড়েছে স্থলবন্দরে। সীমান্তবর্তী হওয়ায় আতঙ্কে দিন কাটছে এখানকার শ্রমিকদের। তবে আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো বন্দরে প্রাণ ফিরে আসবে।