সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফারুকীর দাবি, মব নয়, কর্মীদের একাংশের কারণে স্থগিত নাট্য উৎসব

ফারুকীর দাবি, মব নয়, কর্মীদের একাংশের কারণে স্থগিত নাট্য উৎসব

বিনোদন প্রতিবেদক:-



ঢাকা মহানগর নাট্য উৎসবের হুমকির অভিযোগে এই উৎসব স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান। তিনি বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এবং সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে নাট্য উৎসব আপাতত স্থগিত করা হয়েছে।” নাট্য উৎসব স্থগিত হওয়ার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
 

বিগত কয়েক মাসের সাংস্কৃতিক অস্থিরতা এবং মবের এক উদাহরণ হিসেবে বিষয়টি সামনে এসেছে। এই প্রসঙ্গে এবার কথা বলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নাট্যকর্মীদের এক অংশই উৎসব বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।
 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে ফারুকী বলেন, “নাট্য উৎসব বন্ধের খবর পেয়ে আমরা গতকাল সন্ধ্যা থেকেই অনুসন্ধান শুরু করি। কারণ সরকার শিল্পকলার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, গতকালও শিল্পকলায় তিনটি প্রদর্শনী হয়েছিল। আজকে প্রাচ্যনাটের শোও ছিল শিল্পকলায়। তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে? খোঁজ নিয়ে জানা গেল, পুলিশ এমন কিছুই বলেনি। কাল রাতে বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে, পুলিশ কাউকে উৎসব বন্ধ করতে বলেনি।”
 

উৎসব বাতিলের কারণ হিসেবে ফারুকী বলেন, “আমাদের অনুসন্ধানে জানা গেল, নাট্যকর্মীদের মধ্যে একাংশ মহিলা সমিতির কাছে হল বরাদ্দ বাতিলের জন্য দাবি জানিয়ে আসছিল। তারা অভিযোগ করছিল, এই উৎসবের আড়ালে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় উসকানি দেওয়া কিছু ব্যক্তি বা তাদের গোত্রীয় কিছু মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের দাবি ছিল, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য বিচারের মুখোমুখি হওয়ার আগে কোনো পুনর্বাসন চলবে না। অবশেষে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করে।”
 

তিনি আরও বলেন, “কিন্তু দুঃখজনকভাবে বিবৃতিতে তারা এসব কিছু না বলে, কৌশলে পুলিশকে দোষারোপ করেছে। এবং শেষে বলেছে, মবের কারণে উৎসব বাতিল করতে হয়েছে। তারা তো জানে কারা প্রতিবাদ করছে। তাদের পরিচয় উল্লেখ না করে, মব বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কি একটি বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠা করা? কিংবা কেন ওই বিক্ষুব্ধ নাট্যকর্মীরা প্রতিবাদ করছে, সেটাও তারা জানে। তবে এসব বিবৃতিতে উল্লেখ না করে, এটি কি বিশেষ ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা নয়?”
 

তিনি আরো বলেন, “একটি প্রশ্ন আসে, জুলাইয়ে তাদের ভূমিকার জন্য তারা এখনও জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন অনুভব করছে কি না?”
 

গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে ৮৫টি নাট্যদলের একটি করে নাটক মঞ্চস্থ হওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ করেই উৎসবটি স্থগিত করা হয়। আয়োজকরা জানান, “একদল ব্যক্তির হুমকির মুখে” অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।