মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ট্রেন চলাচল ১ ঘণ্টা বন্ধ

এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, ট্রেন চলাচল ১ ঘণ্টা বন্ধ

রাজধানীর কাওরান বাজারে এফডিসি গেটের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে গেলে সকালে ঢাকা ও দেশের বেশিরভাগ অংশের মধ্যে রেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটের এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস।তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেইনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। ফলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল।

তিনি আরও বলেন, ক্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।