রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৪:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

অর্থ উপদেষ্টা: নিত্যপণ্যের দাম কমবে

অর্থ উপদেষ্টা: নিত্যপণ্যের দাম কমবে

ঢাকা প্রেস নিউজ



অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, খুব শীঘ্রই নিত্যপণ্যের দাম কমবে।
 

বুধবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে বর্তমান মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
 

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা উৎপাদন ও সরবরাহ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। কৃষি মন্ত্রণালয়কে উৎপাদন বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। জিনিসপত্রের দাম কমাতে আমরা দ্রুত কাজ করছি।”
 

তিনি আরও বলেন, “জিনিসপত্রের দাম রাতারাতি কমবে না, তবে দাম কমবে এটা নিশ্চিত। মানুষ শিগগিরই স্বস্তি পাবে।”
 

এই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান, শিল্প, খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।