সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সালাদ কখন খাওয়া সবচেয়ে উপকারী?

সালাদ কখন খাওয়া সবচেয়ে উপকারী?

অনলাইন ডেস্ক:-
 

সাধারণত আমরা ভাত বা রুটির সঙ্গে সালাদ খাই। তবে অনেকেই প্রতিদিন সালাদ খাওয়ার অভ্যাস বজায় রাখতে পারেন না। অথচ পুষ্টিবিদদের মতে, ভাত বা রুটি খাওয়ার আগে যদি এক বাটি তাজা সালাদ খাওয়া যায়—যার মধ্যে থাকে শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, ধনেপাতা বা লেটুস পাতা—তাহলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
 

বিশেষ করে ডায়াবেটিস রোগী কিংবা যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য এই অভ্যাস হতে পারে কার্যকরী একটি স্বাস্থ্যপন্থা।
 

ভারতীয় পুষ্টিবিদ শ্বেতা জানিয়েছেন, খাবার গ্রহণের পর শরীরে তার প্রভাব অনেকাংশে নির্ভর করে ইনসুলিন কীভাবে কাজ করছে এবং রক্তে শর্করার মাত্রা কীভাবে বাড়ছে, তার ওপর। রক্তে হঠাৎ শর্করা বেড়ে যাওয়া শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই নয়, সাধারণ মানুষদের জন্যও ক্ষতিকর। এটি হঠাৎ করে অতিরিক্ত ক্ষুধা সৃষ্টি করে।
 

শ্বেতার মতে, খাওয়ার আগে এক বাটি সালাদ খেলে শরীরে অধিক পরিমাণ ফাইবার যায়, ফলে দ্রুত পেট ভরে যায়। এতে প্রধান খাবারের পর রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।
 

সুতরাং, খাবারের আগে সালাদ খাওয়ার অভ্যাস গড়লে উপকার পাবেনই।