মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী।
 

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মাহবুবের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। তিনি পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম তার এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। কুঠিবয়ড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু ঘটে এবং তার সঙ্গী গুরুতর আহত হন।
 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহবুবের মরদেহ উদ্ধার করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়।
 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”