রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন আহত ছাত্রদের পাশে

সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন আহত ছাত্রদের পাশে

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা করতে এগিয়ে এসেছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ)। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

 

আন্দোলনে আহত ১৪২ জন, যার মধ্যে ৪৭ জন শিক্ষার্থী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করবে এসএএএফ।
 

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম জানান, সংঘর্ষে ১৩ জনের পা এবং একজনের হাত কাটা হয়েছে। এসএএএফ তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে। এমনকি দেশের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও তা নিশ্চিত করবে।
 

নিটোর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের জন্য বিশেষ কেয়ার ইউনিট করা হয়েছে। হাসপাতালের পরিচালকসহ ৫ সদস্যের একটি কমিটি তাদের চিকিৎসা নিশ্চিত করবে।
 

সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের উপ-মহা ব্যবস্থাপক আশা পল জানান, তারা আহতদের ওষুধ ও আর্থিক সহযোগিতা দিচ্ছেন।