সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রসে ভেজা দুধপুলির রেসিপি

রসে ভেজা দুধপুলির রেসিপি

পিঠার কথা এলে প্রথমেই যে পিঠাগুলোর কথা মনে হয় সেসবের মধ্যে প্রথম দিকেই রয়েছে দুধপুলি। শীত এলে কোনো বাড়িতে পিঠা খাওয়া হবে না, এমনটা হতেই পারে না। আর পিঠার কথা এলে প্রথমেই যে পিঠাগুলোর কথা মনে হয় সেসবের মধ্যে প্রথম দিকেই রয়েছে দুধপুলি। জেনে নিন কিভাবে তৈরি করবেন।

রসে ভেজা দুধপুলি

উপকরণ:

  • দুই কাপ চালের গুঁড়া

  • এক কাপ নারকেল কোরা

  • আধা কাপ গুড়

  • চার কাপ দুধ

  • এক চা চামচ এলাচ গুঁড়া

  • প্রয়োজনমতো পানি

প্রস্তুত প্রণালী:

পুর তৈরি:

১. নারকেল কোরা এবং গুড় মিশিয়ে চুলায় নাড়তে থাকুন যতক্ষণ না গুড় গলে যায়। ২. মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে নিন।

পুলি তৈরি:

১. চালের গুঁড়া এবং পরিমাণমতো পানি দিয়ে ময়ান তৈরি করুন। ২. ময়ান থেকে ছোট ছোট বল বানিয়ে এবারে রুটি বেলার পিঁড়িতে বেলে নিয়ে গোল কাটার দিয়ে গোল করে কেটে তার ভেতরে পুর দিয়ে পিঠার মুখ মুড়ে নিন।

রস তৈরি:

১. একটি পাত্রে দুধ ফুটিয়ে স্বাদমতো চিনি, এলাচ গুঁড়া দিন এবং দুধ ঘন হওয়া পর্যন্ত নাড়ুন। ২. রসের মধ্যে প্রস্তুত করা পুলি ছেড়ে দিন এবং মৃদু আঁচে সিদ্ধ করুন যতক্ষণ না পুলি ভালো করে ফুলে ওঠে।

পরিবেশন:

ব্যস, তৈরি হয়ে গেল দুধপুলি। ঠাণ্ডা অথবা গরম অবস্থায় পরিবেশন করুন।

টিপস:

  • চালের গুঁড়া ভালোভাবে মিহি করে নিন। এতে পুলি নরম হবে।

  • পুরের জন্য আপনি খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন।

  • রস তৈরির সময় দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। পুলি ছেড়ে দেওয়ার পর আবারও চুলায় বসিয়ে দিন।

  • পুলি সিদ্ধ হওয়ার পর একটি চালের ডেকচিতে রসসহ পুলি ঢেলে দিন। রস শুকিয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।