মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নাটোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নাটোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নাটোর সদর উপজেলার  আজ থেকে ৭১৫ জন ভোট গ্রহণ কর্মকর্তার তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সকাল দশটায় নাটোর এম কে অনার্স কলেজে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের চলমান সুশৃংখল পরিবেশ ভোটগ্রহণ ও ফলাফল প্রস্তুত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। পুলিশ সুপার বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে সশস্ত্র পুলিশ ছাড়াও মোবাইল টিম এবং স্টাইকিং টিম সার্বক্ষণিক ধারে কাছেই নিয়োজিত থাকবে। 


কেন্দ্র এবং ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত এবং পৌঁছনো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সারমিনা সাত্তার জানান, প্রশিক্ষণে ১১৫ জন প্রিজাইডিং অফিসার, ২০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০০ জন পোলিং অফিসার পর্যায়ক্রমে তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে ১৪ জন রিসোর্সপারসন দায়িত্ব পালন করছেন।