বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির ১৫২ সদস্যের চাঁদপুর জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিএনপির ১৫২ সদস্যের চাঁদপুর জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি এবং অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর জেলা বিএনপির ১৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি পদপ্রাপ্তরা হলেন-মাহমুদ আনোয়ার বাবুল, জসিম উদ্দিন খান বাবুল, ডা. শামীম আহমেদ, আবদুস শুক্কুর পাটোয়ারী,শরীফ মো. ইউনুস, দেওয়ান সফিকুজ্জামান, অ্যাডভোকেট এটিএম মোস্তফা কামাল, মো. খলিলুর রহমান গাজী, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ, আমিন উল্যা ব্যাপারী, ডা. আলমগীর কবির পাটোয়ারী, অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান, ডিএম শাহাজাহান, আলহাজ আবদুল মান্নান, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ও মজিবুর রহমান বকুল।

যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন-সেলিমুজ্জামান, আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুন উর রশিদ, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট মুনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা, মাজহারুল ইসলাম সফিক ও শাহাজালাল মিশন। কোষাধ্যক্ষ পদে আবদুল কাদের ব্যাপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মুনির চৌধুরী, মো. মোশারফ হোসেন ও অ্যাডভোকেট সামছুল আলম মন্টু।