সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে পৌনে ৫ লাখ পোস্টাল ব্যালট

প্রবাস ও দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো মোট ৪ লাখ ৭০ হাজার ২০২টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো ৩ লাখ ১৮ হাজার ১২৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 

রোববার নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।
 

ইসি সূত্রে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০টি ব্যালট। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসী ভোটার এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন। বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট, যার মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
 

অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান ও পোস্ট অফিসে জমা দিয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট গ্রহণ করেছেন।
 

এবার দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা কয়েদিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
 

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।