মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সঠিক সংরক্ষণে পাবেন টাটকা মাংসের স্বাদ

সঠিক সংরক্ষণে পাবেন টাটকা মাংসের স্বাদ

ঈদের আর মাত্র নয় দিন বাকি। শুধু ঈদের দিনটিই নয় কর্ম ব্যস্ততার জন্য অনেক সময় একসঙ্গে বেশ কয়েক দিনের মাংস বাজার করে ফ্রিজে সংরক্ষণ করেন। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে ফ্রিজে কিছুদিন মাংস রাখলে খুব সহজেই ব্যাকটেরিয়ার বাসা বাঁধে। সেক্ষেত্রে  মাংস সংরক্ষণের আগে কিছু ঘরোয়া টিপস অবলম্বন করলে মাংসের স্বাদ ও গন্ধের পরিবর্তন হবে না। চলুন জেনে নেই: 

মাংস কিনে আনার পর প্যাকেট সরিয়ে সাধারণ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এক চিমটি হলুদ ও লবণ দিয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন। এটি ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করতে সাহায্য করে।
৮-১০ মিনিট পরে, ঠাণ্ডা পানি দিয়ে আবার মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস শুকিয়ে গেলে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এভাবে তাজা মাংস ৭-৮ দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে।

যে প্যাকেটে মাংস সংরক্ষণ করবেন  তাতে কোনো ধরনের পানি যাতে না থাকে। কারণ এটি ব্যাকটেরিয়া তৈরি করে।
একই পাত্রে কখনো বিভিন্ন ধরনের মাংস সংরক্ষণ করবেন না।
তাজা মাংস এবং রান্না করা মাংস কাছাকাছি রাখা এড়িয়ে চলুন। এটি রান্না করা মাংস খারাপ করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
রান্না করার আগে ১০- ১২ ঘণ্টা মাংস ডিফ্রস্ট করুন, ফ্রিজে ধীরে ধীরে গলতে দিন।