বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •

দক্ষিণ হালিশহর এলাকায় প্রবলবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত -জলাবদ্ধতা নিরসনকল্পে চসিক ও ৩৯ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের সংস্কার কাজ

দক্ষিণ হালিশহর এলাকায় প্রবলবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত -জলাবদ্ধতা নিরসনকল্পে চসিক ও ৩৯ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের সংস্কার কাজ

হোসেন বাবলা (চট্টগ্রাম):-


 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড,নারিকেল তলাস্থ হক সাহেব রোডের মুখে বিশাল গর্ত ও দীর্ঘ জলাবদ্ধতা নিরসনকল্পে চসিক সহ উন্নয়ন পরিষদ আজ ১ জুন, রোববার দুপুরে স্থানীয় লোকজন, জামায়াতে ইসলামী ও উন্নয়ন পরিষদ এক যোগে সংস্কার কাজ করে।
 

এছাড়া নিউমুরিং রোড এলাকা, ব্যারিস্টার সুলতান আহাম্মদ চৌধুরী কলেজের সামনে, কাজীর গলি পশ্চিম দিকে , বি আলম গলি সম্মুখে,হক সাহেব রোডে ড্রেনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের অগ্রগতি দেখতে জামায়াতে ইসলামী সংগঠনের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ আজ দুপুরে সরজমিনে পরিদর্শন সহ কর্মীদের নিয়ে সংস্কার কার্যক্রমে অংশ নেন।
 

এসময় নারিকেল তলা এলাকায় সড়কের গর্ত ভরাটে প্রায় ২ শত বস্তা ইট,কংকর,বালি দিয়ে সাময়িক মেরামত করতে সহায়তা করে। এছাড়া সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য চসিকের সহায়তায় ড্রেনের স্ল্যাভ সরিয়ে পানি চলাচল স্বাভাবিক করণ, ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কাজের অগ্রগতি করা  এবং অলি গলিতে বিভিন্ন অংশে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে চসিকের সুপার ভাতিজার, সেবকও উন্নয়ন কর্মীদের অনুরোধ জানান। এলাকার উন্নয়ন কাজে আরো উপস্থিত ছিলেন নারিকেল তলা জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মোঃ বখতিয়ার,সাইট পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি জেনারেল ডা: মোঃ কামাল উদ্দিন, সংগঠক মোঃ ইউনুছ, ব্যারিস্টার কলেজ ছাত্র শিবিরের সাবেক ভিপি এম মেজবাহ উদ্দিন, সাবেক এজিএস শফিউল আলম শফি, সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাহাবুদ্দিন, মোঃ আনোয়ার কামাল,মোঃ জাহিদ হোসেন,মনি, কামরুল ইসলাম, দিদার, জালাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা মার্কা ফিরে পাওয়া উপলক্ষে শোকরিয়া আদায় কল্পে উক্ত কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তা মোঃ মেজবাহ উদ্দিন। 


এদিকে অপর উন্নয়ন সহযোগী সংগঠনের আহ্বায়ক ও ‌বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ফোনে বলেন, গতকাল রাতে চসিক মেয়রের দায়িত্বশীল প্রতিনিধি কে নারিকেল তলায় সড়ক সংস্কার কাজ ও ক্ষতিগ্রস্ত স্থানে ইট কংকর বালি ফেলতে অনুরোধ জানানো হয়েছে। তারা বৃষ্টি কমলে পরিস্কার পরিচ্ছন্ন কাজের জন্য সহযোগিতা কামনা করেন। 


তবে বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার চসিকের সুপার ভাইজার।