রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৮:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

হিন্দু ব্যবসায়ীর বাড়িতে হামলা: বিএনপি নেতাকে বহিষ্কার

হিন্দু ব্যবসায়ীর বাড়িতে হামলা: বিএনপি নেতাকে বহিষ্কার

ঢাকা প্রেস
খুলনা প্রতিনিধি
পাইকগাছায় হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির কঠোর ব্যবস্থা

 

খুলনার পাইকগাছায় এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি দুই নেতাকে বহিষ্কার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এবং সদস্য কিশোর মন্ডলকে দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
 

এছাড়া, একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপসার উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পাঁচ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
 

শনিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি কোনো ধরনের অপরাধমূলক কাজকে সমর্থন করে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।