রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৪০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

শঙ্কামুক্ত সাবেক বিচারপতি মানিক, ভারতে অনুপ্রবেশের মামলায় জর্জরিত

শঙ্কামুক্ত সাবেক বিচারপতি মানিক, ভারতে অনুপ্রবেশের মামলায় জর্জরিত

ঢাকা প্রেস নিউজ


বিচারপতি মানিকের স্বাস্থ্য উন্নত, অনুপ্রবেশের অভিযোগে মামলা....

সিলেটের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন এবং এখন তিনি শঙ্কামুক্ত।

 

অন্যদিকে, পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে সিলেটের কানাইঘাট থানায় মামলা রুজু হয়েছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন শরদার জানিয়েছেন, গত ২৫ আগস্ট রাতে থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।