সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:০২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

ঢাকা প্রেসঃ
শুক্রবার, ২৪ মে ২০২৪ ইং ১০:০০ পিএম. কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃতু হয়েছে। মৃত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (১২)। সে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পাগলারহাট বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, আজ শুক্রবার ছেলেটির মাদ্রাসা বন্ধ থাকায় বাড়িতে আসে। দুপুর ১২ টার দিকে বন্ধুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে সাতরে পুকুরের ভিতরে গেলে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা খবর দিলে বাড়ির লোকজন প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর দুপুর ২ টার দিকে পুকুর থেকে খাইরুলের লাশ উদ্ধার করে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।