মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

কুমিল্লায় স্বর্ণের দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের গুলিতে একজন আহত হন।
 

শনিবার রাত ৮টার দিকে, ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল ক্রেতা সেজে চৌদ্দগ্রামের মিয়াবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। এরপর দোকানের মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
 

এসময় পাশের দোকানের ব্যবসায়ী মোশারফ হোসেন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তারা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানিয়েছেন, ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে।