বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫০:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

কালবৈশাখী ঝড়ে রংপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে রংপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রংপুরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। মাত্র ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে তারাগঞ্জ, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে।
 

ঝড়ের তাণ্ডবে অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে এবং ডাল ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টির কারণে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
 

রংপুর নগরীতেও গাছপালা ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
 

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল এবং ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ঝড়ে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন কাজ করছে।