সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪২:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

                                                                                                 ফাইল ছবি

ঢাকা প্রেসঃ

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্মরণে বৃহস্পতিবার শোক পালন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার (২৩ মে) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নিহতদের আত্মার শান্তি কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এই দুঃখজনক ঘটনায় ইরান সরকার ও নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ সরকার গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।