মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৫:১৬:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গতকাল রাতে ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনার পর ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুটি লাইনের মধ্যে একটি লাইনের মেরামত শেষ হলে আজ সকাল ৬:৩০ টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। আরেকটি ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলছে।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ জানিয়েছেন যে, ঈশ্বরদী ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, একজন সহকারী পরিবহন কর্মকর্তা, একজন সহকারী যান্ত্রিক প্রকৌশলী এবং একজন সহকারী প্রকৌশলী অন্তর্ভুক্ত। তাদেরকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঈশ্বরদী-ভেড়ামারা সেকশনে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। চিত্রা এক্সপ্রেস মাঝগ্রামে রাত ১২:৫০ মিনিট, ডাউন সীমান্ত আব্দুলপুরে রাত ১২:৫৩ মিনিট এবং আপ সীমান্ত ভেড়ামারায় রাত ১:১৩ মিনিট থেকে দাঁড়িয়ে আছে।