মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ইউপি সদস্যকে কুপিয়ে জখম, প্রতিবাদে পাল্টা হামলা ও সংঘর্ষে আহত ৫

ইউপি সদস্যকে কুপিয়ে জখম, প্রতিবাদে পাল্টা হামলা ও সংঘর্ষে আহত ৫

ফরিদপুর প্রতিনিধি:-
 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য আলমগীর মোল্যা (৪০)কে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে শনিবার সকালে, যখন আলমগীর মোল্যা তার মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে তার গতিরোধ করে প্রতিপক্ষের সদস্যরা অতর্কিত হামলা চালায় এবং তাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
 

এ ঘটনার প্রতিবাদে এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয় দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হন। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। গুরুতর আহত আলমগীর মোল্যাকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

এছাড়া ইউপি সদস্য আলমগীর মোল্যার ওপর হামলার পর প্রতিপক্ষের চারটি বসতবাড়ি, একটি মোটরসাইকেল এবং একটি পিকআপ ভাঙচুর করা হয়।
 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।