মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৫:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অনশন

কুড়িগ্রামে বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর অনশন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরদার পাড়া গ্রামে এক বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসে আছেন এক নারী। অনশনকারী রিপা আক্তার নামের ওই নারী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আব্দুর রউফের মেয়ে। আর বিজিবি সদস্য আসাদুজ্জামান মাসুদ রাজারহাট উপজেলার সরদার পাড়া গ্রামের মৃত হাছেন আলীর পুত্র। 

 

রিপা আক্তার বলেন ,পরিচয় থেকে তিন বছর প্রেমের পর ২০১৬ সালে কাবিন ছাড়াই মৌলভী দিয়ে বিয়ে পড়ানো হয় তাদের। এরপর থেকে কোন ভরন পোষন না দেয়ায় ২০১৯ সালে স্বামীর ২য় বিয়ের খবরে গর্ভে ৮ মাসের সন্তান নিয়ে স্বামীর বাড়িতে আসলেও তাকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এরপর রিপা আক্তার আদালতের স্বরনাপন্ন হলে মাসুদকে কারাগারে পাঠায় আদালত। পরে ২০২২ সালের ২৮ নভেম্বর নতুন করে ১০ লাখ টাকা কাবিন নামায় কোর্টে বিয়ে করে মুক্তি পায় বিজিবি সদস্য মাসুদ। কিন্তু এরপরও ভরণপোষনসহ স্ত্রী স্বীকৃতি না দিয়ে তালাকনামা পাঠানোর কথা শুনেই বগুড়া থেকে এসে অনশনে বসেছেন রিপা আক্তার। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

 

বিজিবি সদস্যের বিয়ে ও নারীর অনশনের বিষয়ে স্থানীয়রা কোন মন্তব্য করতে রাজী হয়নি। স্বামীর বাড়িতে নারীর অনশনের বিষয়টি অবগত নয় জানিয়ে এ বিষয়ে রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান  বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

অনশনকারী রিপা আক্তারের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অপর দিকে ছুটিতে এসে আরেক স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছেন আসাদুজ্জামান মাসুদ।