বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ বন্দর জেটিতে

পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ বন্দর জেটিতে

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৮১১টি কনটেইনার নিয়ে জাহাজটি বন্দর জেটিতে পৌঁছায়।

 

শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "জাহাজটিতে আগের তুলনায় কম সময়ে দ্বিগুণ কনটেইনার এসেছে, যা ব্যবসায়ীদের জন্য খরচ সাশ্রয়ী হয়েছে।"
 

তিনি আরও বলেন, "জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে মোট ৮১১টি কনটেইনার পণ্য এনেছে, যার মধ্যে ৮৬ শতাংশ পাকিস্তান এবং ১৪ শতাংশ আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে জাহাজটি করাচি পৌঁছে, সেখানে আরও ৬৯৮টি কনটেইনার তোলা হয়।"
 

চট্টগ্রাম কাস্টমস হাউজের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের ঘোষণামতে, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। ২৮৫টি কনটেইনারে মোট ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ, যা প্রায় সাড়ে ৭ হাজার টন। এছাড়া ১৭১টি কনটেইনারে এসেছে গ্লাস তৈরির কাঁচামাল ডলোমাইট, ১৩৮টি কনটেইনারে সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ, ৪৬টি কনটেইনারে কাপড়ের রোল, ১৮টি কনটেইনারে আলু এবং ২০টি কনটেইনারে আখের গুড়।