রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

যাত্রাবাড়ী গুলিবিদ্ধ ঘটনা: আরেক যুবকের মৃত্যু

যাত্রাবাড়ী গুলিবিদ্ধ ঘটনা: আরেক যুবকের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া মো. হাসান (৩০) নামের এক যুবক ১৮ দিনের চিকিৎসার পর শুক্রবার রাতে মারা গেছেন।

 

গত ৫ আগস্ট যাত্রাবাড়ী মোড় এলাকায় আন্দোলনের সময় হাসান গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

নিহত হাসান যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন এবং ভোলা জেলার লালমোহন থানার বাসিন্দা ছিলেন। তার পরিবার বর্তমানে যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকত।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
 

এই ঘটনাটি বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশবাসীর মধ্যে গভীর শোক সৃষ্টি করেছে।