শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ: টেকনাফ কাঁপছে আতঙ্কে

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ: টেকনাফ কাঁপছে আতঙ্কে

ঢাকা প্রেস নিউজ


কক্সবাজারের টেকনাফ উপজেলা মিয়ানমার সীমান্তে ঘন ঘন বিস্ফোরণের কারণে আতঙ্কগ্রস্ত। বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা মর্টার শেল ও বিমান হামলার শব্দে এলাকা কেঁপে উঠেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে টেকনাফবাসীর পোস্ট থেকে জানা যায়, মধ্যরাতে ভয়াবহ শব্দে তাদের ঘুম ভেঙেছে। অনেকেই মনে করেছেন, যুদ্ধবিমান তাদের ঘরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, অনেকেই শ্রবণশক্তি হারানোর আশঙ্কা করেছেন।
 

সেন্টমার্টিন এলাকার বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাদের ধারণা, মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায় এই হামলা চালানো হচ্ছে।
 

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানিয়েছেন, রাত ১২টার পর থেকে টানা কয়েক ঘণ্টা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। এর ফলে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা নির্ঘুম রাত কাটিয়েছেন।