মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিশৃঙ্খলা এড়াতে ইজতেমায় কড়া নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি

বিশৃঙ্খলা এড়াতে ইজতেমায় কড়া নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি

ঢাকা প্রেস নিউজ

 

বিশ্ব ইজতেমায় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
 

আইজিপি বলেন, এবারের বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতীতের তুলনায় আরও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ইজতেমার নিরাপত্তায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া তাবলিগ জামাতের পক্ষ থেকে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তার কাজে সহযোগিতা করবেন। পুরো ইজতেমা ময়দান ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
 

তিনি আরও বলেন, ইজতেমা পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি র‍্যাবের হেলিকপ্টার টহল দেবে এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোটের মাধ্যমে নজরদারি চালাবেন। নিরাপত্তা জোরদারে ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমার প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, মাওলানা মাহফুজুল হক এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।