সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মানবাধিকার কর্মী ইলিয়াস মিয়া কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী-ফুটবল প্রতীকে ন্যায় ও মানবাধিকারের পক্ষে ভোটের লড়াই

মানবাধিকার কর্মী ইলিয়াস মিয়া কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী-ফুটবল প্রতীকে ন্যায় ও মানবাধিকারের পক্ষে ভোটের লড়াই

রামু (কক্সবাজার) প্রতিনিধি:



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজচিন্তক ইলিয়াস মিয়া (Md. Ilias Miah)। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল।

 

ইলিয়াস মিয়া দীর্ঘদিন ধরে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তিনি একজন মানবাধিকার কর্মীর পাশাপাশি গবেষক, অ্যাডভোকেট, কূটনৈতিক বিশ্লেষক ও সমাজচিন্তক হিসেবেও পরিচিত। নিজেকে তিনি “Voice of Global South” হিসেবে পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে; ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ১২ হাজারের বেশি।
 

তিনি Cox’s Bazar Research Group (CRG)-এর সঙ্গে যুক্ত থেকে গবেষণা ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। স্থানীয়ভাবে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তব অবদান রাখার জন্য তিনি পরিচিতি লাভ করেছেন।
 

স্থানীয় বাসিন্দারা জানান, ইলিয়াস মিয়া একজন সৎ, ন্যায়পরায়ণ ও সাহসী মানুষ। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় সরব থাকেন এবং ক্ষমতাবানদের চাপের কাছে আপস করেন না।
 

নির্বাচন প্রসঙ্গে ইলিয়াস মিয়া বলেন,
“আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। কক্সবাজার-৩ আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তাদের সেবা করব।”

 

নতুন মুখ হলেও মানবিক কাজ, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার কারণে ইতোমধ্যে তিনি ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এখন দেখার বিষয়, ফুটবল প্রতীকে তিনি কতটা দৃঢ়ভাবে ভোটারদের আস্থা ও সমর্থন অর্জন করতে পারেন।