মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে নয়

বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে নয়

দেশের কোনো বিদ্যমান বা পুরোনো সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার নীতিগত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। তবে প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি অনুমোদন না দিয়ে একটি স্পষ্ট নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন।

 

তিনি সুস্পষ্টভাবে অনুশাসন দিয়ে বলেন, ‘প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।’ অর্থাৎ, পুরোনো বা চলমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে, ভবিষ্যতে নতুন কোনো প্রতিষ্ঠান বা উদ্যোগ গ্রহণ করা হলে সে ক্ষেত্রে এই নামকরণ বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান নামই বহাল থাকছে।

 

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সার-সংক্ষেপ পাঠানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তা অনুমোদন না করে নীতিগত নির্দেশনা দিয়েছেন যে, বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই থাকবে। তবে নতুন কোনো উদ্যোগের ক্ষেত্রে এই নামটি বিবেচনা করা যেতে পারে।