মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

ঢাকা প্রেস নিউজ
 

উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। নির্বাচন কমিশন (ইসি) দলটির প্রতীক হিসেবে ‘ফুলকপি’ বরাদ্দ করেছে। আজ রোববার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 

এর আগে, নিবন্ধন না পাওয়ায় ২০২৩ সালে হাইকোর্টে রিট আবেদন করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। আদালতের আদেশের পর, এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়।
 

এই নিবন্ধনের ফলে এখন দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৯-এ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।