সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছোটপর্দার অভিনেতা মুকুল সিরাজ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছোটপর্দার অভিনেতা মুকুল সিরাজ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা মুকুল সিরাজ। বর্তমানে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিনেতা মুকুলের হাসপাতালে ভর্তির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী উর্মিলা কর। তিনি বলেন, রোববার রাতেই বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে মুকুল ভাইকে। চিকিৎসক জানিয়েছেন, আগের থেকে বর্তমানে তুলনামূলক ভালো আছেন মুকুল ভাই।

 

এদিকে এ অভিনেতার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা নিজেদের উদ্বেগের কথা জানিয়ে দ্রুত সুস্থতাও কামনা করেছেন প্রিয় তারকার। প্রসঙ্গত, মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় মুকুলের। এরপর গাজী রাকায়েতের হাত ধরে টেলিভিশন পর্দায় যাত্রা করেন তিনি। এ নির্মাতার ‘রূপান্তর’ ধারাবাহিকে প্রথম দেখা যায় মুকুলকে। মুকুল সিরাজ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভালোবাসা কারে কয়’, ‘সুখ পাখি’, ‘তরিক আলী হাডারী’, ‘লং মার্চ’, ‘মহাগুরু’, ‘সিদুরের চুপকথার গল্প’ ইত্যাদি। এছাড়াও মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমায়ও দেখা গেছে তাকে।