সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারী কর্মী গ্রেপ্তারের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ প্রকাশ

নারী কর্মী গ্রেপ্তারের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ প্রকাশ

ভোলার জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

জামায়াত আমির লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’ 

 

তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’ 

 

শফিকুর রহমান আরও লিখেছেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

 

ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার ঘটনায় ৫ এপ্রিল ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জামায়াত।

 

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট বাহিনী থেকে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ’ থাকার কথা বলা হয়েছে।