রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:২৩:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি মর্মান্তিক ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, কৃষক মো. আরশেদ আলী (৬৫) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫২)। তারা দুজনেই এলাকার বাসিন্দা ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করতেন। ক্ষেত থেকে আঁখ চুরি হয়ে যাওয়া রোধ করতে তিনি খেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। দুর্ঘটনার সময়, তিনি ও তার স্ত্রী অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগের কাছে চলে যান। এই সময় রহিমা বেগম প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আরশেদও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

স্থানীয় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানিয়েছেন, আরশেদ তার আঁখ ক্ষেত রক্ষার জন্যই এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পরিণতি হয়েছে মর্মান্তিক।
 

এই ঘটনাটি সকলকে সতর্ক করে দিয়েছে বিদ্যুতের ব্যবহারে সর্বদা সাবধান থাকার জন্য। বিশেষ করে, কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি।