মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মিলেছে: পুলিশ

মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মিলেছে: পুলিশ

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরীকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, এটি একটি প্রেম-সম্পর্কিত ঘটনা। কিশোরী নওগাঁর এক ছেলের সাথে পালিয়েছেন এবং ওই ছেলেটিকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কিশোরীর হাত ধরে যেতে দেখা যায়।
 

পুলিশ আরও জানিয়েছে, কিশোরীকে নওগাঁয় ছেলেটির বাড়িতে খুঁজে পাওয়া যায়। তবে পুলিশ আসার খবর পেয়ে কিশোরী বাড়ি থেকে চলে যায়।
 

এডিসি জুয়েল রানা বলেন, "আমরা মেয়ের ও ছেলের অবস্থান শনাক্ত করতে পেরেছি। তবে এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে আসেনি। ছেলের বাবা-চাচার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন, কিশোরী সকালে তাদের বাসায় ছিল, কিন্তু পরে সেখান থেকে চলে গেছে। তারা বিষয়টি মেয়ের বাবাকেও জানিয়েছে।"
 

এছাড়া, কিশোরীর বাবা পুলিশের সাথে সহযোগিতা না করার অভিযোগ করে এডিসি রানা আরও বলেন, "পুলিশের অসংখ্য টিম কাজ করছে, কিন্তু মেয়ের পরিবার ও ছেলের পরিবার পুলিশকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে, যতক্ষণ না তারা না আসছে, ততক্ষণ কিশোরী পুলিশের হাতে হস্তান্তর না করার জন্য অনুরোধ করেছেন।"