বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বাখেরআলী সীমান্ত হতে ০৩ জন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় গরু আটক

বাখেরআলী সীমান্ত হতে ০৩ জন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় গরু আটক

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
 

বাখেরআলী সীমান্ত হতে ০৩ জন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় গরু আটক

 

বাখেরআলী বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায়  নিয়মিত  টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহলদল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৬টা ৫০ মিনিটে ০৩ জন ব্যক্তিকে ০৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে (ক) মোঃ বাকিদুর রহমান (৩৫), পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-বাখেরআলী, পোষ্ট-চরবাগডাংগা (খ) মোঃ শাহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ সোনাউদ্দি, গ্রাম-বেলপাড়া, পোষ্ট-সূর্যনারায়নপুর উভয়ের থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর (গ) মোঃ আব্দুল করিম (৩০), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-নামোজগন্নাথপুর বাদশা পাড়া, পোষ্ট-হাসানপুর, থানা-শিবগঞ্জ, সকলের জেলা-চাঁপাইনবাবগঞ্জকে অবৈধ ও চোরাচালানকৃত ০৩টি ভারতীয় গরুসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।