বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজশাহীতে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এতে বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

সকাল থেকেই শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো বন্ধ দেখা যায়। অনেক যাত্রীকে টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেলেও বাস না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হঠাৎ কর্মসূচির কারণে অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেননি।

 

কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে আগেভাগেই ছুটি নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি বলেন, শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ মানুষকে প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়।

 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

 

তবে কমিটি ঘোষণার পরপরই শ্রমিকদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তোলে। তাদের অভিযোগ, শ্রমিকদের মতামত ছাড়াই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে আন্দোলনে নামেন তারা।

 

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। একই সঙ্গে তিনি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, “কে বা কারা বাস বন্ধ করেছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

 

এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। পরিস্থিতি সমাধানে পুলিশ কমিশনারের কার্যালয়ে আলোচনা চলছে।