সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪

কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
 

সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
 

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে। 
 

অভিযানে সর্বশেষ যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন— উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (২৫), সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল করিম (৪২), নাগেশ্বরী উপজেলার  নেওয়াশী ইউনিয়নের যুবলীগ সদস্য এ কে এম কামরুজ্জামান মানিক (৪৭), ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান বাবলু (৬০)।