মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৩:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

জ্বালানির মূল্য পরিশোধের চাপ নিয়ে দিন শুরু হয় আমার: ফাওজুল কবির

জ্বালানির মূল্য পরিশোধের চাপ নিয়ে দিন শুরু হয় আমার: ফাওজুল কবির

ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের জ্বালানী উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, প্রতিদিন জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে তার দিন শুরু হয়।
 

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে এক জ্বালানি বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
 

উপদেষ্টা বলেন, "বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ প্রায়ই আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়। এই পরিস্থিতিতে আমার প্রতিদিনের শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ নিয়ে।"
 

তিনি আরও বলেন, "গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করার জন্য একটি জ্বালানি ট্রাইব্যুনাল গঠন প্রয়োজন।"
 

ফাওজুল কবির প্রশ্ন করেন, "৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দেওয়া সম্ভব? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ রয়েছে। তবে, কতদিন দাম না বাড়িয়ে থাকা যাবে, তা বলা কঠিন।"
 

তিনি জানান, "জ্বালানি খাতের প্রকল্পগুলোতে সব কিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে গৃহীত সকল চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।"
 

অনুষ্ঠানে, জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম ট্রাইব্যুনাল গঠন করে জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার করার দাবি জানান। তিনি বলেন, "বর্তমান সরকারের এ বিষয়ে কোনো পিছুটান নেই। তবে, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর আগে খাতের অপচয় ও দুর্নীতি বন্ধ করার উদ্যোগ নিতে হবে।"