সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ সদর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার (৩ নভেম্বর) সকালে শহরের ১নং ওয়ার্ডের ঘুন্টি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
 

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগরের সিনিয়র সহসভাপতি মুফতি ইয়াকুব সাঈদ, সেক্রেটারি আনোয়ার হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি অলিউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সাবেক সভাপতি মো. আশেক এলাহীসহ ছাত্র ও যুব আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
 

গণসংযোগ চলাকালে অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন,

“আল্লাহর অশেষ রহমতে মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের জোয়ার বইছে। জনগণ এখন পরিবর্তন চায়—তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন ও ন্যায়ের সরকার দেখতে চায়।”

স্থানীয় ভোটাররাও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,

“সব মার্কাই তো দেখেছি, এবার আমরা হাতপাখা চাই।”