মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৪:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রিকশাওয়ালা ও দিনমজুরদের জন্য ফ্ল্যাট: প্রধানমন্ত্রীর ঘোষণা

রিকশাওয়ালা ও দিনমজুরদের জন্য ফ্ল্যাট: প্রধানমন্ত্রীর ঘোষণা

আওয়ামী লীগ সরকারের নতুন উদ্যোগে রিকশাওয়ালা, দিনমজুর ও তৃণমূলের মানুষদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিকশাওয়ালা ও দিনমজুরদের জন্য ফ্ল্যাট: প্রধানমন্ত্রীর ঘোষণা

 

আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ ঘোষণা দেন

রিকশাওয়ালা ও দিনমজুরদের জন্য ফ্ল্যাট: প্রধানমন্ত্রীর ঘোষণা — ছবি ২

 

প্রধানমন্ত্রী বলেন, "আমি চাই, আমার রিকশাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে, দিনমজুরও ফ্ল্যাটে থাকবে, সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন-গৃহহীন থাকবে না। আমাদের যারা একেবারে তৃণমূলের মানুষগুলো পড়ে আছে, যেমন আমাদের সুইপার যারা ছিল; হরিজন বলে, দলিত বলে সব সময় একটু অন্য দৃষ্টিতেই দেখা হতো। আমরা অবশ্য নামগুলো পরিবর্তন করে দিয়েছি। এখন তারা পরিচ্ছন্নতাকর্মী। সব নামগুলো একটু পরিবর্তন করে সুন্দর নাম দিয়েছি এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া শুরু হয়েছে। কাজেই অল্প খরচে সাধারণ মানুষগুলোর জন্য স্বাস্থ্যকর, সুন্দরভাবে বসবাস করতে পারে।"

প্রধানমন্ত্রী তৃণমূল থেকে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শিল্পায়নের মাধ্যমে নিজস্ব বাজার গড়ে তোলার জন্য প্রকৌশলীদের আহ্বান জানান।

তিনি পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্যও প্রকৌশলীদের অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে স্বর্ণ পদক ও সনদ তুলে দেন।